ব্যবহারের শর্তTerms of Service
হালনাগাদ: ২২ নভেম্বর ২০২৬Updated: 22 November 2026
সেবাটি কীWhat the service is
আমন্ত্রণ (amantron.com) দিয়ে বিয়ে, জন্মদিন, আকিকা, খৎনা, ইফতার বা ঈদের ডিজিটাল দাওয়াত বানানো যায়, প্রত্যেক অতিথিকে তাঁর নামে লিংক পাঠানো যায় আর কে আসছেন তা এক জায়গায় দেখা যায়। দাওয়াত বানিয়ে দেখা বিনামূল্যে, চালু করতে একবার টাকা দিতে হয়।
Amantron (amantron.com) lets you make digital invitations for weddings, birthdays, Aqiqah, Khatna, Iftar or Eid, send each guest a link in their own name, and see in one place who is coming. Making and previewing an invitation is free; publishing it needs a one-time payment.
একবারের পেমেন্টOne-time payment
প্রতিটি দাওয়াতের জন্য একবারই টাকা দিতে হয় (এক অনুষ্ঠান ৳৬৯৯; সব অনুষ্ঠান আর প্রত্যেক অতিথির নিজের লিংকসহ ৳১,৪৯৯), বিকাশ বা নগদে। কোনো মাসিক ফি নেই। পেমেন্ট যাচাই হলে দাওয়াতটি চালু হয়। পরে এক অনুষ্ঠানের দাওয়াতে আরও অনুষ্ঠান বা অতিথিদের আলাদা লিংক যোগ করলে শুধু বাকি পার্থক্যটুকু দিতে হয়।
Each invitation is paid for once (৳699 for one event; ৳1,499 with all events and a personal link for every guest), by bKash or Nagad. There is no monthly fee. The invitation goes live once the payment is checked. If you later add events or personal guest links to a one-event invitation, you pay only the difference.
টাকা ফেরতRefunds
- পেমেন্ট যাচাই হওয়ার আগে, অর্থাৎ দাওয়াত চালু হওয়ার আগে চাইলে পুরো টাকা ফেরত দেওয়া হয়।
- দাওয়াত চালু হয়ে গেলে (অতিথিরা খুলতে পারছেন) টাকা ফেরত দেওয়া হয় না।
- ভুল করে বা দুবার টাকা পাঠালে সবসময় ফেরত দেওয়া হয়।
- টাকা ফেরত চাইতে WhatsApp-এ (০১৩১৫২৭০২২৪) অথবা Messenger-এ (facebook.com/amantronbd) লিখুন। লেনদেনের নম্বর (TrxID) জানাবেন।
- If you ask before your payment is checked, that is, before the invitation goes live, you get a full refund.
- Once the invitation is live (guests can open it), there is no refund.
- Payments sent by mistake or twice are always returned.
- To ask for a refund, write to us on WhatsApp (01315270224) or Messenger (facebook.com/amantronbd), with the transaction ID (TrxID).
ব্যবহারের নিয়মAcceptable use
আমন্ত্রণ শুধু সত্যিকারের অনুষ্ঠানের দাওয়াতের জন্য। বেআইনি, আপত্তিকর, ঘৃণা ছড়ায় বা কাউকে হয়রানি করে এমন কিছু লেখা বা ছবি দেওয়া যাবে না। অন্যের ছবি বা নাম তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করবেন না।
Amantron is only for invitations to real events. Don't add anything illegal, offensive, hateful or harassing, in text or photos. Don't use someone else's photo or name without their permission.
অপব্যবহারের দাওয়াত সরিয়ে দেওয়াRemoving abusive invitations
এই নিয়ম না মানলে আমরা দাওয়াতটি বন্ধ বা মুছে ফেলতে পারি, প্রয়োজনে অ্যাকাউন্টও। এমন ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয় না।
If these rules are broken, we can take the invitation down or delete it, and the account if needed. No refund is given in that case.
যোগাযোগContact
যেকোনো প্রশ্নে WhatsApp-এ (০১৩১৫২৭০২২৪) অথবা Messenger-এ (facebook.com/amantronbd) লিখুন। আপনার তথ্য কীভাবে রাখা হয়, তা পড়ুন গোপনীয়তা নীতি-তে।
For any question, write to us on WhatsApp (01315270224) or Messenger (facebook.com/amantronbd). How we handle your information is in the Privacy Policy.