গোপনীয়তা নীতিPrivacy Policy
হালনাগাদ: ২২ নভেম্বর ২০২৬Updated: 22 November 2026
আমন্ত্রণ (amantron.com) দিয়ে পরিবারগুলো ডিজিটাল দাওয়াত বানায়, অতিথিদের কাছে পাঠায় আর কারা আসছেন তা দেখে। এই পাতায় সহজ ভাষায় লেখা আছে আমরা কোন তথ্য রাখি, কেন রাখি আর আপনি কীভাবে তা মুছে ফেলতে পারেন।
Amantron (amantron.com) lets families make digital invitations, send them to guests and see who is coming. This page explains, in plain words, what information we keep, why we keep it and how you can delete it.
আমরা কোন তথ্য রাখিWhat we collect
- আপনার অ্যাকাউন্ট: Google দিয়ে লগইন করলে আপনার Google নাম আর ইমেইল (Supabase Auth-এর মাধ্যমে)।
- অনুষ্ঠানের তথ্য: দাওয়াতে যা লেখেন, যেমন নাম, তারিখ, সময়, ভেন্যু, বার্তা আর আপনার মোবাইল নম্বর।
- অতিথিদের তথ্য: অতিথিদের নাম আর তাঁদের উত্তর (কে আসছেন, কতজন)।
- ছবি: ছবিসহ ডিজাইনে যে ছবি দেন। ছবিগুলো Supabase Storage-এ রাখা হয়। রাখার আগে ছোট করা হয় আর ছবির ভেতরের লোকেশন (স্থানের) তথ্য মুছে ফেলা হয়।
- পেমেন্ট: বিকাশ বা নগদে টাকা পাঠালে লেনদেনের নম্বর (TrxID) আর যে নম্বর থেকে পাঠিয়েছেন। আপনার পিন বা পাসওয়ার্ড আমরা কখনো দেখি না, চাইও না।
- Your account: when you log in with Google, your Google name and email (through Supabase Auth).
- Event details: what you write on the invitation, such as names, dates, times, venues, the message and your mobile number.
- Guest details: your guests' names and their replies (who is coming and how many).
- Photos: photos you add to a photo design. They are stored in Supabase Storage. Before storing, we resize them and remove location data from inside the photo.
- Payments: for bKash or Nagad, the transaction ID (TrxID) and the number you paid from. We never see or ask for your PIN or password.
কেন রাখিWhy we use it
শুধু তিনটি কাজের জন্য: আপনার দাওয়াত বানানো ও অতিথিদের দেখানো, অতিথিদের উত্তর গোনা, আর আপনার পেমেন্ট যাচাই করা। এর বাইরে আমরা তথ্য ব্যবহার করি না।
Only for three things: to create your invitation and show it to your guests, to count your guests' replies, and to confirm your payment. We don't use your information for anything else.
কারা তথ্য সামলায়Who processes it
- Supabase: ডেটাবেস আর ছবি রাখার জায়গা।
- Vercel: ওয়েবসাইট চালানো (হোস্টিং)।
- Google: লগইন।
- Supabase: database and photo storage.
- Vercel: website hosting.
- Google: sign-in.
আমরা কারো কাছে আপনার তথ্য বিক্রি করি না, আর বিজ্ঞাপনের জন্যও ব্যবহার করি না।
We don't sell your information to anyone, and we don't use it for advertising.
কারা দেখতে পায়Who can see it
- দাওয়াতের পাতা যার কাছে লিংক আছে, সে-ই দেখতে পারে। তাই লিংকটি যাঁদের দাওয়াত দিতে চান, শুধু তাঁদের পাঠান।
- প্রত্যেক অতিথির লিংকে একটি এলোমেলো কোড থাকে, তাই অনুমান করে অন্যের লিংক খোলা যায় না।
- ছবির লিংকও এলোমেলো, আর ছবির ফোল্ডারের তালিকা কেউ দেখতে পারে না। WhatsApp-এর প্রিভিউ ছবিতে আপনার ছবি কখনো দেখানো হয় না।
- অতিথিদের উত্তরের তালিকা শুধু আপনি (দাওয়াতের মালিক) দেখতে পান।
- An invitation page can be seen by anyone who has its link, so share the link only with the people you are inviting.
- Each guest's link carries a random code, so nobody can guess someone else's link.
- Photo links are random too, and nobody can list the photo folders. Your photos never appear on the WhatsApp preview picture.
- Only you, the owner of the invitation, can see the list of your guests' replies.
কতদিন রাখি আর কীভাবে মুছবেনHow long we keep it, and deleting it
- আপনার অ্যাকাউন্ট যতদিন আছে, ততদিন তথ্য রাখা হয়।
- চালু হয়নি এমন নমুনা দাওয়াত মুছে ফেললে তার ছবিগুলোও মুছে যায়। অনেক দিন পড়ে থাকা চালু-না-হওয়া নমুনা আমরা নিজেরাই মুছে ফেলি।
- আপনার সব তথ্য পুরোপুরি মুছে ফেলতে চাইলে WhatsApp-এ (০১৩১৫২৭০২২৪) অথবা Messenger-এ (facebook.com/amantronbd) জানান। আপনি যে Google অ্যাকাউন্ট দিয়ে লগইন করেন, সেই ইমেইলটি লিখবেন।
- We keep your information for as long as your account exists.
- Deleting an unpaid draft also deletes its photos. Drafts that were never published are removed by us after a while.
- To have all your information deleted, message us on WhatsApp (01315270224) or Messenger (facebook.com/amantronbd). Please include the email of the Google account you log in with.
যোগাযোগContact
গোপনীয়তা নিয়ে কোনো প্রশ্ন থাকলে WhatsApp-এ (০১৩১৫২৭০২২৪) অথবা Messenger-এ (facebook.com/amantronbd) লিখুন। এই নীতি বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে।
If you have any question about privacy, write to us on WhatsApp (01315270224) or Messenger (facebook.com/amantronbd). If this policy changes, we will update this page and its date.